vvvv



Powered by Blogger.
Latest Post
Showing posts with label Label 5. Show all posts
Showing posts with label Label 5. Show all posts

শরীরের নানা সমস্যা মেটায় মধু

Written By Jibon Islam on Monday, August 22, 2016 | 1:09:00 AM

রাকৃতিক খাদ্য হিসেবে মধুর অশেষ উপকারিতা রয়েছে। এমনকী, বহু রোগ প্রতিরোধ ও প্রতিকারের ক্ষমতাও মধুর রয়েছে বলে মনে করেন অনেক ডাক্তারও। আপাতত, জেনে নিন মধুর কয়েকটি অনন্য উপকারিতা— কর্মশক্তি বৃদ্ধিতে সহায়ক : মধুতে থাকে প্রাকৃতিক শর্করা। এই শর্করা কর্মশক্তি জোগান দেয় শরীরে। মাংসপেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে : অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি বোধ করছেন? এক চামচ মধু খেয়ে নিন। দেখবেন, প্রায় তাৎক্ষণিকভাবে মাংসপেশির ক্লান্তি দূরীভূত হবে। এই প্রক্রিয়ায় ক্রীড়াবিদরাও ক্লান্তি দূর করে থাকেন। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে : মধু মিষ্টি হলেও ব্লাড সুগারের রোগীরা নিশ্চিন্তে মধু খেতে পারেন। এতে ফ্রুক্টোজ ও গ্লুকোজের মাত্রা যথাযথ থাকে বলে সুগার নিয়ন্ত্রণেও মধু সহায়তা করে। কাশি কমাতে সাহায্য করে : মধু গলায় আরাম দেয় ও যেসব ব্যাকটেরিয়ার কারণে কাশি হয় তাদের মেরে ফেলে। কাটা-ছড়া সারাতে সাহায্য করে : শরীরের কোথাও কেটে বা ছড়ে গেলে জায়গাটা জলে ধুয়ে নিশ্চিন্তে সেখানে মধুর একটা প্রলেপ লাগিয়ে দিতে পারেন। মধুর অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী রয়েছে। ছোটখাটো পুড়ে যাওয়া সারাতে সক্ষম : শরীরের কোথাও পুড়ে গেলে সেখানে মধু লাগিয়ে দিন। এতে যে শুধু জ্বালাভাব কমবে তা-ই নয়, পোড়া জায়গায় কোনও ইনফেকশনের সম্ভাবনাও কমবে। নিদ্রাহীনতা কমাতে সহায়ক : রাত্রে ভাল ঘুম হচ্ছে না? শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে দু’-তিন চামচ মধু গুলে খেয়ে শুয়ে পড়ুন। দ্রুত ঘুম চলে আসবে। ত্বক ভালো রাখে : ত্বকের কোথাও কালো কালো দাগ হয়ে গিয়েছে? রোজ রাত্রে শুতে যাওয়ার আগে জায়গাটিতে একটু মধু লাগিয়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালে হালকা উষ্ণ জলে জায়গাটা ধুয়ে ফেলুন। দেখবেন, কয়েকদিন পরেই উপকার পাবেন। ওজন কামতে সাহায্য করে : ভোরবেলা হালকা গরম জলে একটু লেবু, আর এক চামচ মধু মিশিয়ে খালি পেটে খেয়ে নিন। নিয়মিত এই অভ্যাসের ফলে ওজন কমবে। হজমের সহায়ক : ভারি খাওয়াদাওয়ার আগে দু’চামচ মধু খেয়ে নিন। খাবার হজম হবে তাড়াতাড়ি।

খেতে বসে গলায় কাঁটা ফুটলে যা করণীয়

খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকে এমনও আছেন যারা মাছের কাঁটা ঠিকমতো বেছে খেতে পারেন না। খেতে বসে অনেক কথা বলেন। কেউ আবার খুব তাড়াহুড়ো করে খান। আর সেই অসাবধানতাতেই মাছের কাঁটা গলায় ফুটে যায়। তারপরই শুরু হয় যত বিপত্তি। গলার মধ্যে শুরু হয় অস্বস্তি। এই অস্বস্তি কাটাতে অনুসরণ করুন কিছু পদ্ধতি। কোমল পানীয় : বাড়িতে কোক জাতীয় কোমল পানীয় থাকলে তা খেতে পারেন। এটি কাঁটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি। গলায় মাছের কাঁটা বিঁধলে এক নিশ্বাসে যতটা সম্ভব কোমল পানীয় খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে। অলিভ অয়েল : তেল পিছল পদার্থ। আর অলিভ অয়েল কাঁচা খেলেও ক্ষতি নেই। তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে খেয়ে নিন ১ চামচ। কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে। পাতি লেবু : মাছের কাঁটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু। তাই গলায় কাঁটা ফুটলে আগে একটা লেবু কাটুন। লবনে মাখিয়ে রস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে। কলা : কলা পিচ্ছিল। তাই গলায় মাছের কাঁটা বিঁধলে আগেই একটা কলা খেয়ে নিন। কখন গলা থেকে কাঁটা নেমে যাবে টেরই পাবেন না। ভিনেগার : গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে দারুণ কাজে দেয় ভিনেগার। পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকা কাঁটা খুব সহজে নেমে যায়। অনেকটা পাতি লেবুর মতো কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ : বাড়িতে এক শিসি সাইলেশিয়া রাখুন। এই হোমিওপ্যাথি বড়ি গলায় ফুটে থাকা মাছের কাঁটা, বিশেষ করে কই মাছের খতরনাক কাঁটা গলিয়ে যন্ত্রণামুক্ত করতে পারে আপনাকে। সাদা ভাত : সাদা শুকনো ভাতের ছোটো ছোটো দলা বানিয়ে চটপট পানি দিয়ে গিলে ফেলতে হবে। মনে রাখবেন, শুধু শুধু সাদা ভাত খেলে গলায় আটকে থাকা জেদি কাঁটা নামাতে পারবেন না। পানি : উপরে উল্লেখিত কোন উপাদানই যদি হাতের কাছে না থাকে, তা হলে অনেক পরিমাণ পানি খেয়েই গলা থেকে কাঁটা নামাতে হবে আপনাকে। ভালো হয় যদি, হালকা গরম পানিতে সামান্য লবন মিশিয়ে খান। তাতে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে। আপনিও তাড়াতাড়ি কাঁটা ফোটার যন্ত্রণা থেকে মুক্ত হবেন।

ঈদে রূপচর্চা ৩ ফেসপ্যাকেই উজ্জ্বল ত্বক

ইরে বের হলেই রোদ ও ধুলাবালির অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিন। এছাড়া মাসজুড়ে রোজা রাখার ক্লান্তি তো রয়েছেই। এসবে ত্বক হয়ে পড়ে অনুজ্জ্বল। ঈদের দিন ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ঘরোয়া ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক আদা ও মধু এক টুকরা আদা পিষে ১ চা চামচ মধু মেশান। ভালো করে আদা-মধুর পেস্ট তৈরি করুন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু ও চিনি সমপরিমাণ চিনি ও লেবু একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কমলার রস কমলার রসে তুলার বল ডুবিয়ে ত্বকে লাগান চেপে চেপে। ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

এই সময়ে চিত্রনায়িকা পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপির কাছে সাম্প্রতিক সময়ে তেমন ভালো কাজের প্রস্তাব না আসার কারণেই অনেকটা অভিমান নিয়ে আড়ালে রয়েছেন। পপি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। দীর্ঘদিন ধরে মাধ্যমটিতে কাজ করছি। এখন একটু এখান থেকে দূরে আছি। সময় হলেই আবার নিয়মিত কাজ করব। আমি কোথাও হারিয়ে যাইনি। এই সময়ের প্রযোজক যারা চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দিচ্ছেন তাদের বেশিরভাগকেই আমি চিনি না। অর্থাৎ পেশাদার প্রযোজক এখন নেই বললেই চলে। এমনকি আমার মনে প্রশ্ন জাগে, কারা এখন চলচ্চিত্রে প্রযোজনা করছেন। অবশ্যই সময়ের ধারায় অনেক কিছুর পরিবর্তন হবে। তবে সেই পরিবর্তনটা ভালো কিছুর জন্যই হওয়ার প্রত্যাশা করেন এই অভিনেত্রী। বড়পর্দায় অনেকদিন ধরে পপির উপস্থিতি নেই। অবশ্য শিগগিরই তার অভিনীত একটি ছবি সেন্সরে জমা পড়বে। ছবির নাম ‘সোনাবন্ধু’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মাহবুবা শাহরীনের ‘হতাই’ উপন্যাস অবলম্বনে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানালেন তিনি। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন ডিএ তায়েব ও পরীমনি। তপন বসাকের প্রযোজনা ও শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। ছবিটি নিয়ে পপি বলেন, এই ছবির কাজটা শেষ পর্যায়ে রয়েছে। আর অল্প কিছু কাজ হলেই এটি সেন্সরে জমা পড়বে। এদিকে বড় পর্দার পাশাপাশি গত কয়েক বছর ধরে ছোট পর্দার নাটক-টেলিফিল্ম এবং বিজ্ঞাপনেও কাজ করছেন পপি। সবশেষ একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি বর্তমানে বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। গত ঈদে ছোটপর্দার দর্শকের জন্য বিটিভির একটি অনুষ্ঠানে কাজ করেছিলেন পপি। অনুষ্ঠানের নাম ‘তারকাকথন’। নিমা রহমানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন শরৎ কুমার সরকার। পপি অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও ‘জীবন যন্ত্রণা’। এসব ছবি নিয়ে পপি বলেন, প্রতিটি ছবির কাজ শেষ। কোনো না কোনো কারণে ভালো এই ছবিগুলো অনেকদিন ধরেই মুক্তি পাচ্ছে না। আর্টিস্টের কাজ ঠিকমত চরিত্রের রূপায়ন করা বা যথাযথ অভিনয় করা। কেনো এই ছবিগুলো মুক্তি পাচ্ছে না এসব বিষয়ে পরিচালক বা প্রযোজকরা ভালো বলতে পারবেন। তবে আমি নিশ্চিত, এই ছবিগুলো দর্শকরা দেখলে অবশ্যই তাদের ভালো লাগবে। নতুন এক পপিকে আবিস্কার করবেন তারা।

পূর্ণিমাকে নিয়ে ধারাবাহিক ‘ক্যান্ডি ক্র্যাশ’

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে চলচ্চিত্রে এখন আর নিয়মিত কাজ করতে দেখা যায় না। সংসার নিয়েই তার ব্যস্ততা বেড়েছে। তবুও ঈদ কিংবা বিশেষ দিবসের দু-চারটি টিভি নাটকে মাঝেমধ্যে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে পূর্ণিমা ভক্তরা এবার তাকে একটু বেশি সময়ের জন্য পাবেন টেলিভিশনের পর্দায়। নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন তিনি। নাম ‘ক্যান্ডি ক্র্যাশ’। পরিচালনা করছেন রেদওয়ান রনি। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এরইমধ্যে এ ধারাবাহিকের কাজ শুরু হয়েছে। আমি দুদিন মাত্র শুটিং করেছি। ভালোই কাজ হচ্ছে। আশা করি, নতুন এ ধারাবাহিকটি সবার ভালো লাগবে। ‘ক্যান্ডি ক্র্যাশ’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর ও সালমান মুক্তাদির। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালক বললেন, পূর্ণিমাকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল। তাছাড়া এই চরিত্রের সঙ্গে পূর্ণিমা মানানসই। নতুন এ ধারাবাহিকটি নির্মাণ করছি নাগরিক টিভির জন্য। মাঝে কয়েকদিন শুটিং বিরতি থাকলেও ১১ আগস্ট থেকে এর কাজ টানা চলবে। এর আগেও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন পূর্ণিমা। এর মধ্যে আছে জাহিদ হাসানের ‘লাল নীল বেগুনি’, মোস্তফা কামাল রাজের ‘ইডিয়ট’। উল্লেখ্য, এদিকে ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবিতে কাজ করেন পূর্ণিমা। তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটির ডাবিং সম্প্রতি শেষ হয়েছে। এ ছবির মাধ্যমে শিগগিরই বড় পর্দায় আবারও দেখা যাবে পূর্ণিমাকে।

টিভি রিপোর্টারের ভূমিকায় পরীমনি

এবার একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।
 ছবির নাম ‘পাষাণ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে কাজ করবেন ওপার বাংলার নায়ক ওম। ইতিমধ্যে সিলেটে এ ছবির কাজ শুরু হয়েছে। ছবিটি নিয়ে পরীমনি বলেন, এখন কক্সবাজারে ‘রক্ত’ ছবির কাজ করছি। আরো কয়েকদিন এখানে থাকতে হবে। এরপর ‘পাষাণ’ ছবির কাজে অংশ নেবো। ‘পাষাণ’ ছবিটি প্রযোজনা করছে ভিজ্যুলাইজার এবং সার্বিক তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া। আশা করছি ছবিটি সবার পছন্দ হবে। এ ছবিটি নিয়ে সৈকত নাসির বলেন, পরীমনিকে এ ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে তিনি ‘রক্ত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারণ, ছবিটি এবারের কুরবানি ঈদে মুক্তি পাবে। তবে আমাদের ছবিতে ২০ আগস্টের পরে পরীমনি অংশ নেবেন। এ ছবিতে তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা থাকবে আমার। এ ছবিতে আরো অভিনয় করবেন বিপাশা কবির, সাব্বির সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য, পরীমনি ‘রক্ত’ ছবিতে নবাগত নায়ক রোশানের বিপরীতে অভিনয় করছেন। সম্প্রতি এ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এ ছবির বাইরে পরীমনি অভিনীত আরো কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’। এ ছবিগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
 
Support : Creating Website | Jibon Template | bj Template
Copyright © 2013. সুন্দর বাংলা - All Rights Reserved
Template Created by Creating Website Published by bj Template
Proudly powered by Blogger